কারা মহাপরিদর্শক হলেন রাজবাড়ীর কৃতি সন্তান মোমিনুর রহমান মামুন –
- Update Time : ০৩:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুনকে গত বুধবার নতুন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুনকে জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম”-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আর কারা অধিদপ্তরের আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চাকরি ন্যস্ত করে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































