জেলা আ.লীগের কমিটিতে রদবদল কাজী ইরাদত সাধারণ সম্পাদক কাজী কেরামত সহ-সভাপতি-
- Update Time : ০৬:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম দু’টি পদে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত কমিটিতে জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে এবং সাবেক সাধারণ সম্পাদক এবং শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। গত ১৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম বরাবর পাঠানো পত্রে আরো বলা হয়, গত ২৮ ফ্রেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের সভাপতির পাঠানো আবেদনের প্রেক্ষিতে গত ৫ এপ্রিল বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহি সংসদের সভায় সাবেক সাধারণ সম্পাদক, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীকে সহ-সভাপতি পদে এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে পদায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নবগঠিত এই সাংগঠনিক কাঠামো সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আজ সোমবার বিকালে ওই পত্র প্রাপ্তির কথা জানিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, গত রবিবার দুপুরে তিনি ওই পত্র হাতে পেয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে সাংগঠনিক কার্যক্রম পুরোমাত্রায় গতিশীল করা হবে। রোজার আগেই জেলা কমিটির সভা আহবান করে মেয়াদ উত্তির্ণ কমিটি গুলোর নির্বাচন সম্পূর্ণ করার লক্ষে পদক্ষেপ নেয়া হবে। যে কারণে তিনি দলের সকলস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































