করোনায় রাজবাড়ীর বাজার পাঠশালা স: প্রা: বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরিমল সাহা’র মৃত্যু –
- Update Time : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে প্রথম বারের মত সোমবার রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে পরিমল কুমার সাহা (৬৮) নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। পরিমল কুমার সাহা রাজবাড়ী জেলা শহরের কলেজপাড়া এলাকার মৃত অমূল্য কুমার সাহার ছেলে এবং তিনি জেলা শহরের ভাজনচালায় অবস্থিত বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ সিনিয়র ষ্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। মূলত করোনার প্রদুর্ভাব শুরুর পর পরই রাজবাড়ী সদর হাসপাতাল ক্যাম্পাসের একটি ভবনে ২০টি শয্যা নিয়ে করোনা ইউনিট খোলা হয়। হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃ শামীম আহসানের তত্তাবধানে অত্যান্ত নিবেদিত ভাবে করোনা ইউনিটটি তারা পরিচালনা করে আসছেন। এ পর্যন্ত দুই শতাধিক রোগি এ ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য নিজ বাড়ীতে ফিরে গেছেন। সোমবার সকাল ৬টার দিকে মুমর্ষ অবস্থায় করোনা ইউনিটে ভর্তি হন পরিমল কুমার সাহা। ভর্তির কিছু সময় পর তিনি মারা যান। গত ৬ আগষ্ট তিনি করোনা পজেটিভ রিপোর্ট হাতে পান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস জানান, দুপুরে রাজবাড়ী পৌর মহা শশ্মানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা পরিমল কুমার সাহার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। সে সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































