করোনায় আক্রান্তদের মানসিকভাবে বিপর্যস্ত না হওয়ার পরামর্শ কালুখালী থানার ওসির-
- Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ৪৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
মানসেবায় নিয়োজিত থেকে কালুখালী জন সাধারনের জন্য কাজ করে যাওয়া রাজবাড়ীর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, কারো করোনা ভাইরাস পজেটিভ হলে কোন ধরনের আতঙ্কিত বা ভয় পাওয়া যাবেনা এবং মানসিক ভাবে কোন ভাবেই বিপর্যস্ত হওয়া যাবেনা। সব সময় নিজের মনে সাহস এবং উদ্যোম থাকতে হবে। আর পুলিশ বাহিনীতে যারা কর্মরত তাদের মানব সেবায় কাজ করতে হলে যে কোন সময় যে কোন ধরনের সমস্যা আসবে এটাই স্বাভাবিক। মানুষের জন্য কিছু করতে পারাটাই হল সব চেয়ে বড় পাওয়া।
করোনার এই মহামারির সময় কালুখালী উপজেলা বাসির জন্য তিনি সবসময় সহযোগীতা করে আসছিলেন।তিনি কখনোই জন সাধারনের কাছ থেকে দুরে থাকেননি। সব ধরনের মানুষের পাশে ছিলেন এবং প্রানপণ সহযোগীতা ও সেবা করেছেন। নিজেকে আতœমানবতার সেবায় আতœ নিয়োগ করেছেন। আজ বেশ কয়েকদিন আগে তিনি তার থানার দুই কনস্টেবল করোনা ভাইরাস পজেটিভ হলে পনের দিন হোম আইসোলেশনেন থেকেও তিনি মানব সেবায় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এসেছেন।
গত ২ জুন তারিখে তার করোনা ভাইরাসের নমুনা পাঠানো হয় ঢাকায়। ৭ জুন তারিখে তার করোন ভাইরাস পজেটিভ আসে রাজবাড়ীতে। তবে তিনি এ সংবাদ শুনে বিচলিত হননি। ওসি কামরুল হাসান জানান, করোনা ভাইরাস হয়েছে তাতে মানসিক ভাবে ভেংগে পরলে চলবেনা। নিজেকে সমসময় সাহস ও উদ্যোম নিয়ে এবং সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে চলতে হবে। চিকিৎসক যে পরামর্শ দেন তা পরিপূর্ণ ভাবে পালন করতে হবে। তাহলেই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া যাবে। সবসময় নিজেকে হোম আইসোলেশনে থাকতে হবে। এ থেকে পরিত্রানের একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণ একা রাখা বা জন মানুষ থেকে বিচ্ছিন্ন থেকে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া।
আর পর্যাপ্ত লেবুর পানি ,গরম পানি,গরম চা ,গরম ভাপ নেওয়া ও পুষ্টিকর খাবার খেলে তাহলেই করোনা ভাইরাস থেকে যে কোন ব্যাক্তি পরিত্রান পাবে এবং এটা সম্ভব। ডাক্তারের সকল পরামর্শ গুলো পালন করে যাচ্ছেন। তিনি মনে করেনন সব দিক থেকে তিনি করোনা ভাইরাস মুক্ত হতে চিকিসা সেবা সেবা গ্রহন করে যাচ্ছেন আর সৃষ্টি কর্তা যদি সহায় থাকেন তাহলে ইনশাআল্লাহ তিনি ভালো হয়ে আবার জনসেবায় নিজেকে আতœ নিয়োগ করতে পারবেন বলে জানান।
গত ১ ও ২ জুন তারিখে ১৭১ জনের নমুনা পাঠিয়ে কালুখালী থানার ভার প্্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সহ বালিয়াকান্দি উপজেলার আরো ৪ জনের নমুনা করোনা ভাইরাস পজেটিভ আসে। রাজবাড়ীতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দ্বাড়িয়েছে ৮০ জনে আর ভালো হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। তব আশার কথা হল চিকিৎসাধীন অবস্থায় কোন করোনা আক্রান্ত রোগীন মৃত্যু হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































