“করোনার ফরিয়াদ” – ডা. সুনীল কুমার বিশ্বাস –
- Update Time : ০৯:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ৭৯ Time View
জন্ম আমার চীন দেশের উহান প্রদেশে
তারপর আমি ছড়িয়ে পড়ি বিশ্বের দেশে দেশে।
ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীব আমি যায় না চোখে দেখা
আপনানন্দে ছুটে বেড়াই আমি মেলে দিয়ে মোর পাখা।
তোমরাই আমার নামটি দিয়েছো কোভিড নাইনটিন,
নামটি কিন্তু খানদানি হয়েছে জানাই অভিবাদন।
একশো বছর পরপর আসি,হয়ে মহামারি
ধ্বংস করি কত জনপদ, নগর সভ্যতা, দেখাই বাহাদুরি।
কেন আসি আমি বলছি তা,তবে মনোযোগ দিয়ে শোন
তোমরা কিন্তু ভালো নয় মানুষ, এ কথাটি জানো।
মানুষ মারার কত অস্ত্র বানিয়েছ তোমরা একবার দেখ ভেবে
সে সব অস্ত্র প্রয়োগ করলে দুনিয়া ধ্বংস হবে।
মনে নেই সেদিন হিরোশিমা নাগাসিকার কি করেছিলে দশা?
এরপরেও বানিয়ে চলেছ মারনাস্ত্র,কি তোমাদের আশা?
দুনিয়া জুড়ে করছ হানাহানী করছ মানুষের শোষণ।
হিংসা বিদ্বেষ ভুলে যাও মানুষ, সব কিছু করো মোচন।
এখনো আমেরিকায় বর্ণবাদীরা কৃষাঙ্গদের ধরে মারো
একবিংশ শতাব্দীতেও কি করে তা পারো?
মধ্যপ্রাচ্য আফগানস্থান সিরিয়া,মাইয়ানমারে হচ্ছে টা কি বলো?
এসবই তো তোমরা করছো, করোনার কি দ্বোষ হলো?
মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, শোষণ বঞ্চনা, কেন হয় মহাশয়?
এসবের অবসান হলে থাকবে না কোন ভয়।
গাছপালা কেটে উজাড় করেছ বনভূমি করেছ সাবাড়
নদী খাল বিল ভরাট করেছ ধ্বংস করেছ পাহাড়।
ভুমি দস্যুরা ভুমি দখল করে ভাড়াটে গুন্ডা দিয়া
রহিল না আর খেলার মাঠটিও সবই গেল নিয়া।
স্কুলে যাওয়া আসার পথে কিশোরী বালিকা হয় ধর্ষণের শিকার,
বাড়ী হতে কত কুল বধুরে ধরে নিয়ে, চালাও অত্যাচার
বিচার না পেয়ে তারা, আত্নাভিমানে করছে আত্নহত্যা।
জীবনের দাম কি তবে আজ এতই সস্তা?
হে সভ্য সমাজ শুনিতে কি পাও না তাদের সকরুণ চিৎকার?
অনেকদিন ধরেই হচ্ছে এসব করনি তার প্রতিকার
অসহায় সমাজ বিচার চাই বলে করছে আর্তনাদ
বিচার চেয়ে আমিও আজ জানাই ফরিয়াদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































