করোনার ঢামাডোল : রাজবাড়ীতে জমি খেকোরা তৎপর, উচ্ছেদ –
- Update Time : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা সংক্রমন রোধে দ্বিতীয় দফা লকডাউনের কার্যক্রম সরকারী নির্দেশ বাস্তবায়নে করছে রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন। ঠিক ওই সময়ই তৎপর হয়ে উঠেছে সুযোগসন্ধানীরা জমি খেকোরা। তারা রাতের আঁধারে সরকারী ঘাস জমি দখন করে একাধিক টিনের ঘর নির্মাণ করে জমি দখলের পায়তারা করেছেন। তবে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের তৎপরতায় জমি খেকোদের সে আসা ভেস্তে গেছে। উচ্ছেদ করা হয়েছে। নির্মাণ করা ওই ঘর গুলো।
বৃহস্পতিবার বিকালে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনের ঘরতোলার জন্য রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল এলাকায় প্রায় এক একর সরকারী খাস জমি নির্বাচিত করা হয়। সাম্প্রতি তা সরকারী ভাবে মেপে রেখেও আসা হয়। অথচ করোনার ডামাডলের সুযোগে গত বুধবার রাতে আঁধারে স্থানীয় জনৈক মুসার নেতৃত্বে তিনটি পরিবারে পৃথক পৃথক ভাবে পাকা ঘুটি দিয়ে টিনের ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে তিনিসেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং ওই সব ঘর উচ্ছেদ করেন। একই সাথে ঘর স্থাপনকারীদের মুচলেকা গ্রহণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































