করোনা : সরকারি নির্দেশনা না মানায় রাজবাড়ীতে দশ জনকে জরিমানা –
- Update Time : ১০:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী থানা পুলিশের সহযোগিতায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ-এর নেতৃত্বে রাজবাড়ী জেলা শহরের রেলগেট, রাজবাড়ী বাজার, পাবলিক হেলথ মোড়, শ্রীপুর, বড়পুল, নতুন বাজার ও আলাদিপুর বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনের কাছ থেকে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করে।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে রাজবাড়ীর মুরগি ফার্ম, মাটিপাড়া, বানিবহ বাজার, শ্রীপুর, আলাদিপুর বাজার, গোয়ালন্দ মোড়, বসন্তপুর, কোলারহাট, কুটিরহাট, মুলঘর বাজার এলাকায় একই অভিযোগে অপর ৫ জনের কাছ থেকে ৩ হাজার ৫০ টাকা
এবং এর আগের দিন শুক্রবার বিকালে পদ্মা নদীর তীর গোদার বাজার, উড়াকান্দা রিসোর্ট ও অন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































