করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজবাড়ীতে ৯৪’ব্যাচের বন্ধুদের উদ্যোগে মাস্ক বিতরণ –
- Update Time : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা সচেতনতা বৃদ্ধি লক্ষে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের উদ্যোগে রাজবাড়ীর সহ¯্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে রাজবাড়ী জেলা শহরের ১ নং রেলগেট এলাকা দিয়ে যাতায়াত করা মানুষদের হাতে ওই মাস্ক তুলে দেয়া হয়।
সালেহীন পাপুনের নেতৃত্বে এই মাস্ক বিতরণী কার্যক্রমে অংশ নেন ৯৪’ব্যাচের বন্ধু জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম মঈন, নয়ন হোসেন খান, ছালাম মোল্লা, শাহ জালাল মিয়া, রঞ্জন কুমার সাহা, আসাদুজ্জামান সুজন, খাদিকুর রহমান দুলু, নেহাল আহম্মেদ, রিমন রহমানসহ অন্যান্যরা।
সালেহিন পাপন জানান, করোনাকালিন এই সময়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরী। আর তারই অংশ হিসেবে এসএসসি ১৯৯৪ ব্যাচের রাজবাড়ীর বন্ধুদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































