করোনা রোধে পাংশা থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ –
- Update Time : ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজবাড়ীর পাংশা থানা পুলিশের উদ্যোগে রবিবার সকালে পাংশা পৌর এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
জানাগেছে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপি বাংলাদেশ পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের আইজিপি ডাঃ মোঃ বেনজির আহম্মেদ, বিপিএম, পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান, বিপিএম, পিপিএম (বার) ও রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশা থানা এলাকার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে মার্স্ক বিতরন ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য কর্মসূচী শুরু করেন।
এ সময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,এফ,এম শফিউদ্দিন পাতা, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, পাংশা পৌরভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহরাব মন্ডল, পাংশা পৌরভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মোতালেব মোল্লা, পাংশা পৌরভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাদশা মন্ডল, পাংশা পৌরভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব অতুল সরদার, পাংশা পৌরভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ চাঁদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































