করোনা ভয় উপেক্ষা করে দৌলতদিয়া ফেরি ঘাটে ঘরমুখি জন স্রোত –
- Update Time : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের বাকি দুইদিন। ঘরমুখি হচ্ছে হাজার হাজার মানুষ। যে কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীদের উপচে পড়া ভীড় রয়েছে।করোনার প্রাদুর্ভাবকে নিয়ে কাউকে মাথা ঘামাতে অথবা সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নি। গাদাগাদি করে ফেরিতে উঠছে।
শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে ঘরমুখি যাত্রীদের দেখা না গেলেও বিকেল ৩টার পর থেকে যাত্রীদের ভীড় বাড়ে। এসময় মহাসড়কে গনপরিবহন না থাকায় ঘরমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গৌন্তব্য স্থানে যাওয়ার একমাত্র ভরসা ভাড়ায় চালিত মটরসাইকেল, অটোরিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মাক্রোবাস। গৌন্তব্যস্থানে যেতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১২টি ছোট বড় ফেরি চলাচল করছে। এসময় পন্যবাহী ট্রাক ও মাক্রোবাস, প্রাইভেট ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করা হচ্ছে। পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































