করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রাজবাড়ীর ডিসি’র ভিডিও কনফারেন্স –
- Update Time : ১০:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ৯৪ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
পরিস্কার পরিচ্ছন্নতা ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সাথে রাজবাড়ীর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে এ ভিডিও কনফরেন্সে যুক্ত হন।
এসময় প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার প্রতিটি উপজেলা ,ইউনয়ন,ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা ও করনা ভাইরাস বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এবং গন সচেতনতা তৈরীতে সবাইকে স্বাভাবিক জীবন যাপন,জনসমাগম পরিহার, হাত মেলানো,একে অন্যকে জরিয়ে ধরে কথা বলা থেকে বিরত থাকতে অনুরোধ জানান। তবে করনা ভাইরাস থেকে জনসাধারনকে রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন ও কাজ করছে বলে জানান।
ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম,ডিডিএলজি মোঃ বাকাহিদ হোসেন ,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী,সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বেসরকারী সংস্থার বৃন্দ।
এসময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন স্থানে যেখানে ময়লা আবর্জনার কারনে রোগ ব্যাধি ছড়াতে পারে সেসব স্থান পরিস্কার রাখার অনুরোধ জানান কতৃপক্ষকে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































