করোনা আক্রান্তদের প্রাথমিক সেবা দিতে রাজবাড়ীতে প্রস্তুত করা হলো স্বেচ্ছাসেবক-
- Update Time : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা উপসর্গ বহনকরা এবং আক্রান্তদের প্রাথমিক সেবা দিতে রাজবাড়ীতে প্রস্তুত করা হয়েছে স্বেচ্ছাসেবক। কোভিড-১৯ প্রতিরোধে গঠিত ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের ভূমিকা, উপসর্গ দেখা যাচ্ছে এমন ব্যক্তিকে দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা করা, করোনা আক্রান্ত ব্যক্তির হোম আইসোলেশন নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার করা, দ্রুত হাসপাতালে প্রেরণে ব্যবস্থা গ্রহণ করার উপর দিক নির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোছা: আছিয়া খাতুন এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের দিক নির্দেশনায় এ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, মেডিকেল অফিসার ডাঃ নূরুন্নাহার কনা, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব, গ্রামপুলিশ সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের ট্যাগ অফিসার ও সেচ্ছাসেবকরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































