করোনা আক্রান্ত সহধর্মিণীর প্রতি রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর অনন্য ভালোবাসা-
- Update Time : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ৯৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এক সপ্তাহ আগে একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতিকে নিয়ে সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার ১৫ হাজার দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিয়ে রাজধানী ঢাকার বাসায় ফিরে যান সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তবে বাসায় গিয়েই দেখতে পান তার সহধর্মিণী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য রেবেকা সুলতানা (৫২) অসুস্থ। তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান তিনি এবং সেখানে রেবেকা সুলতানাকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তার করোনা পজেটিভ। ওই সময়ই এমপি ও তার মেয়েকেও পরীক্ষা করা হয়। তবে তাদের পরীক্ষার ফল আসে নেগেটিভ। এমনি অবস্থায় রেবেকা সুলতানা তার স্বামী ও মেয়েকে বাসায় চলে যাবার জন্য অনুরোধ করেন। তবে কাজী কেরামত আলী তাদের একমাত্র সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে তাকে বাসায় পাঠিয়ে দেন এবং সহধর্মিণীর প্রতি ভালোবাসার অনন্য নিদর্শন স্বরুপ তিনি জীবনের মায়া ত্যাগ করে রেবেকা সুলতানার পাশে থেকে যান। গত ১৩ এপ্রিল থেকে তিনি হাসপাতালের কেবিনে সহধর্মিণীর সাথে অবস্থান করছেন। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি তিনি পুরোদমে তার সহধর্মীনির সেবা করছেন।
তাদের একমাত্র কন্যা সন্তান কানিজ ফাতেমা চৈতি জানান, তিনি তার মায়ের পাশে থাকার জন্য পীড়াপীরি করলেও কাজ হয়নি। তার বাবা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। সেই সাথে তার বাবা যে ভাবে রাত দিন তার মাকে সেবা করছেন তা অনেকটাই বিড়ল। তিনি আরো বলেন, তার বাবা একজন ভালো বাবাই নন শুরু, তিনি একজন ভালো স্বামীও। তাকে সেলুট জানানো উচিৎ। বাবার সেবায় তার মা এখন বেশ সুস্থ। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































