কবিতার পঙক্তিমালায় রাজবাড়ীতে সাম্প্রদায়িকতার প্রতিবাদ –
- Update Time : ০৯:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৫৯ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আবৃত্তির মাধ্যমে সাম্প্রদায়িক হামলার ব্যাতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন, রাজবাড়ী আবৃত্তি শিল্পীরা। ‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি’ শ্লোগানে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার উপকমিটি রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সংগঠনটির সদস্যরা আবৃত্তি ও গানের মাধ্যমে সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। একইসাথে কবিতার পঙক্তি ও গানের সুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
কবিতা ও গানে তারা মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই তুলে ধরে বলেন, তুমি যে রংয়ের কাপড় পরিধান করো তা আমিও পরিধান করি, তুমি যে পথ দিয়ে হাটো আমিও সে পথ দিয়ে হাটি, তুমি যে মায়ের দুধ পান করেছো আমিও সে মায়ের দুধ পান করেছি, তাহলে এত কিসের বিভেদ? আর ধর্মের দোহাই দিয়ে যেন না ঝরে কারো প্রাণ, শান্তিতে বেঁচে থাকুক সবার জীবন।
চায়না সাহার সঞ্চালনায় সৈয়দ সিদ্দিকুর রহমান, আজিজা খানম, মেরুরা বানু মুন, শুক্লা সরকার, খোকন মাহমুদ, আঞ্জুমানআরা, শাহনাজ বেগম সহ অন্য সদস্যরা কর্মসূচিতে আবৃত্তি ও গান পরিবেশন করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































