কথা রাখলেন এসপি, দৌলতদিয়া ঘাটের শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরার উদ্বোধন –
- Update Time : ০৭:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
- / ১০৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের ব্যাস্ততম দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে নৈরাজ্য বন্ধে গুরুত্¡পূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম স্থাপিত সিসি ক্যামেরার উদ্বোধন করেন। এর আগে গত শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে “আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় দৌলতদিয়া ঘাটে যাত্রী দূর্ভোগ কমানো এবং নৈরাজ্য বন্ধের ঘোষনা দিয়েছিলেন।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে সব ধরনের অনিয়ম বন্ধ ও ব্যাস্ততম ঘাট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ৬টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলো। প্রয়োজন হলে ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে। দৌলতদিয়া ঘাটের ফেরির টিকিটে দালাল চক্রের তৎপরতা বন্ধ করাসহ যান পারাপারে সকল অনিয়ম বন্ধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছে।
সিসি ক্যামেরা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন, ডিআই-১ আবুল কালাম আজাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































