ওসিদের গাড়িতে বাড়ী ফিরে গেলেন রাজবাড়ী ও বালিয়াকান্দি থানার দুই পুলিশ কনষ্টেবল –
- Update Time : ১১:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশের চাকুরিতে ৩৯ বছর পূর্ণ করেছেন রাজবাড়ী থানার পুলিশ কনষ্টেবল মোঃ আব্দুল বাকি মিয়া এবং বালিয়াকান্দি থানার কনস্টেবল মোঃ সোলাইমান হোসেন। তারা দু’জনেই রবিবার চাকুরী জীবনের ঈতি টেনে অবসরে গেছেন। তবে তাদের দু’জনের অবসরের স্মৃতি খানিকটা ব্যকিক্রম। তাদেরকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধুমাত্র বিদায়ই জানানো হয়নি। রীতিমত স্ব স্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর ব্যবহৃত গাড়ি বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে ওই গাড়িতে বসিয়ে পৌছে দেয়া হয়েছে নিজ নিজ বাড়ীতে।
স্ব স্ব থানায় পৃথক ভাবে এ ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন ও বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানসহ উভয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর অনুষ্ঠান এবং এমন সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার ঘটনায় অভিভূত হয়েছেন বিদায়ী দুই পুলিশ কনষ্টেবল। দীর্ঘ চাকুরী জীবন শেষে তাদেরকে এভাবে সম্মানিত করায় তারা রাজবাড়ীর পুুুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এবং স্ব স্ব থানার অফিসার ইনচার্জদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই ভাবে আগামীতেও যে সব পুলিশ কনষ্টেবল অবসর জনিত বিদায় নেবেন তাদের প্রতিও এমন সম্মান দেখানোর কথা বলেছেন। তারা এবং তাদের পরিবারের সদস্যরা এমন সংবর্ধনা প্রদানের বিষয়টিকে বাকীটা জীবন মনে রাখবেন।
পরে মোঃ আব্দুল বাকি মিয়াকে পাবনা এবং মোঃ সোলাইমান হোসেনকে ফরিদপুরের বাড়ীতে পৌছে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































