এসপি’র নির্দেশে কালুখালীর শীর্ষ সন্ত্রাসী শাওন অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার –
- Update Time : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশে জেলার কালুখালী উপজেলার শীর্ষ সন্ত্রাসী শাওন মোল্লা (২৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে। শাওন একই উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের চারাখালী গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী শাওন মোল্লা ছিলো অপর শীর্ষ সন্ত্রাসী ফিরোজের সেকেন্ড ইন কমান্ড। তবে ফিরো কয়েক মাস আগে মারা যাওয়া পর গ্রুপটির পুরো নেতৃত্ব দিতে শুরু করেন শাওন। ইতোমধ্যে চাঁদাবাজী, ডাকাতিসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পরে শাওন। তার ভয়ে নির্যাতিতরাসহ এলাকা মানুষেরা কথা বলার সাহসও পাচ্ছিল না। এমনই অবস্থায় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর দিক নির্দেশনায় তারা অভিযান শুরু করেন। এ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের চারাখালী কবরস্থানের সামনের পাকা রাস্তার উপর থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বুধবার কালুখালী থানার এসআই মাহাবুবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাওরাইল ইউনিয়নের বি-কয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফকির হাসানুজ্জামান জানান, শাওনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন তার কাছে আরো আগ্রেয়াস্ত্র থাকার কথা এবং তার গডফাদার ও সহযোগিদের নামও স্বীকার করেছে। সেই সাথে চাঁদাবাজী ও ডাকাতির নানা ধরণের তথ্য সে দিয়েছে। যে সব তথ্য যাচাই বাছাই করে পুলিশি অভিযান চালানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































