ব্রেকিং নিউজঃ
এসপি’র নির্দেশনায় রাজবাড়ীতে ৩০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আমিন গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যদের হাতে আমিন সেখ (৩০) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট। আমিন রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে জেলা ডিবি পুলিশের সদস্যরা সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকার একটি হোটেলের সামনের রাস্তা থেকে আমিন সেখকে আটক করা হয়। সেই সাথে উদ্ধার করা হয়েছে ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট। আমিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































