এসপি’র নির্দেশনায় পাংশায় পৃথক অভিযান, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, দুই সন্ত্রাসী গ্রেপ্তার-
- Update Time : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম’র নির্দেশনায় জেলার পাংশা থানা ও ডিবি পুলিশের সদস্যরা গত বুধবার রাতে পৃথক অভিযানে চালিয়ে দুইটি একনলা বন্ধুক ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে। সেই সাথে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পশ্চিম বালিয়া গ্রামের পবন প্রামানিকের ছেলে ফজলুর রহমান ফইজো (৪৫) এবং একই উপজেলার মৌরাট ইউনিয়নের জলিল বিশ^াসের ছেলে মজনু বিশ^াস (৩৮)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি’পুলিশের সদস্যরা গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাংশার যশাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের পাশে বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময় হত্যাসহ তিন মামলার পলাতক আসামী ফজলুর রহমান ফইজো কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে রাত আড়াইটার দিকে মজনু বিশ^াসের বাড়ীতে অভিযান চালানো হয়। সে সময় মজনুর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১ টি কার্তুজ উদ্ধার করা হয়। মজনুর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক, মাদক ও নারী নির্যাতনের ৬টি মামলা রয়েছে। একটি মামলায় আদালত তার ৪০ বছরের সাজা প্রদান করে। ১৩ বছর সাজা খাটার পর ৮মাস আগে সে কারাগার থেকে বের হন এবং নতুন করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা শুরু করেন। সে এ অঞ্চলের সন্ত্রাসী বুদোই বাহিনীর অন্যতম একজন সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































