এসএসসি ৮৩’র উদ্যোগে রাজবাড়ীর করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ –
- Update Time : ০২:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মানুষ মানুষের জন্য” -এই স্লোগানকে বুকে ধারন করে রাজবাড়ীর এসএসসি ১৯৮৩ সালের ব্যাচ ৩৫০ জন করোনা ও বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দেশ-বিদেশে রাজবাড়ী’র এসএসসি ৮৩ ব্যাসের উদ্যোগে ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর এসএসসি ৮৩ ব্যাচের আহবায়ক চৌধুরী আহসানুল করিম হিটু, এ্যাড: রেজাউল করিম রেজা, ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ জনার্দন সাহা, সদস্য সচিব মোঃ সেলিম মিয়া শাহিন, সদস্য এ্যাডঃ সফিকুল ইসলাম, কামরুজ্জামান কামুন, সফিকুল ইসলাম টোকন, মোঃ আবুল কালাম আজাদ, আবু বক্কর সিদ্দিক, কাজী আব্দুল মামুন পিয়ারী, ঢাকার যুগ্ম আহবায়ক মোঃ শাহিন শাহাবুদ্দিন খান, আবদুর রশিদ মিঞা প্রমুখ।
এছাড়া সরকারী গুরুত্বপূর্ণ কাজের কারণে ত্রাণ বিতরণে উপস্থিত হতে পারেন নাই ৮৩ ব্যাচের ঢাকার যুগ্ম আহবায়ক ঢাকার অতিরিক্ত ডিআইজ (সিআইডি) খন্দকার রফিকুল ইসলাম।
এ সময় দোয়া মোনাজাত করা হয় এবং প্রত্যেককে ১০ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১টি সাবন ও ১টি মাস্ক দেয়া হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































