এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে ইমামদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল –
- Update Time : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে জেলা সদর ও গোয়ালন্দ উপজেলার দুই শতাধিক মসজিদের ইমামদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খানমোঃ জহুরুল হকসহ অন্যান্যরা। পরে অতিথিরা ইমামদের সাথে ইফতার করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































