আবারও রাজবাড়ীর সেরা পারমিস সুলতানা-
- Update Time : ০৮:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
- / ৬৯ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সদর উপজেলার পারমিস সুলতানা। ‘উপজেলায় শিক্ষার উন্নয়নে ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা ও অবদান রাখায়’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন তিনি। তিনি রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। গত ২৫ মার্চ বাছাই শেষে গত ২৭ মার্চ এ ঘোষণা দেন জেলা শিক্ষা অফিসার সামসুর নাহার চৌধুরী। একই ক্যাটাগরিতে ২০১৬ ও ২০১৭ সালেও পারমিস সুলতানা জেলার শ্রেষ্ঠ হয়েছিলেন।
জানাগেছে, নারায়নগঞ্জ সদর উপজেলার নিউ চাষারা এলাকার বাসিন্দা পারমিস সুলতানা ২০০০ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রজেষ্ট অফিসার হিসেবে বরগুনা জেলার বেতাগীতে যোগদানের মধ্য দিয়ে চাকরী জীবন শুরু করেন। এক সন্তানের জননী পারমিস সুলতানার স্বামী এস এম নাছিম আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি “মাধ্যমিক শিক্ষা ও নারীর ক্ষমতায়ন” বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি (গবেষনা) করছেন। ইতোমধ্যে তিনি কানাডাতে ২০১১ সালে এক মাস ব্যাপী এডুকেশন লিডারশীপ প্রশিক্ষণ নেন। এছাড়া ২০১৫ সালে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ১৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ গ্রহণ, ২০১৬ সালে ১৫দিন ব্যাপী ফিলিপাইনে এডুকেশন লিডারশীপ প্রশিক্ষণ নেন। এছাড়া দেশে বহু প্রশিক্ষণে তিনি অংশ গ্রহণ করেন। এতিম শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল ও শিক্ষা উপকরণ সরবরাহ করা এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল চালু করা, ঝড়ে পড়া রোধে অক্ষম শিক্ষার্থীদের ফরম পূরণের অর্থ প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































