উড়াকান্দায় শরিকানা জমি কিনে পুরো বাড়ির দখলের চেষ্টা, তাড়িয়ে দেয়া হলো বৃদ্ধাকে –
- Update Time : ১১:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ৫২ Time View
ইমরান হোসেন মনিম,, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের উড়াকান্দায় শরিকানা বাড়ির জমি কিনে পুরো বাড়ির অংশ দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে উড়াকান্দার বদিউজ্জামান ও আক্রামুজ্জামান সূর্যমিয়ার বাড়িতে থাকা কেয়ার টেকার আমেনা বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বাড়ির এক অংশ বদিউজ্জামানের ছেলেদের না জানিয়ে একই এলাকার আসজাদ হেসেন আরজুর কাছে বিক্রি করেন সূর্য মিয়ার ছেলেরা। তবে এই এক একরেও বেশি বাড়ির জমিটি ভাগ বাটোয়ারা না হওয়ায় কোন অংশ বিক্রি করা হয়েছে তা এখনও নির্ধারন করা হয়নি। জমিটি নিয়ে কোর্টে বাটোয়ারা মামলা চলমান রয়েছে এবং ইনজেঙ্কশন জারি করা রয়েছে। থানায় জিডি করা রয়েছে। তবে মামলা ও ভাগ বা বাটোয়ারা না হওয়ায় কিভাবে প্রতি পক্ষ আসজাদ ও তার লোকেরা বাড়ি থেকে ৭০ বছর ধরে বসবাস করা বৃদ্ধাকে বাড়ি থেকে বের করেছেন এটা নিয়ে উদ্বিগ্ন বাড়ির অন্য অংশের মালিকনায় থাকা বদিউজ্জামানের কানাডা প্রবাসি ছেলে ও প্রতিবেশিরা। গতকাল রবিবার ভোরবেলা এ বাড়িতে এসে এভাবেই বাড়িতে প্রবেশের গেট ভেঙ্গে ও ঘর থেকে ওই বৃদ্ধার সব মালামাল বের করে দিয়ে ঘরের প্রতিটি দরজায় তালা ঝুলিয়ে দেন নতুন ক্রয় করা আরজুর লোকেরা।
বৃদ্ধা আমেনা বেগম জানান, গত ৭০ বছর ধরে তিনি এবাড়িতে কেয়ার টেকার হিসেবে বসবাস করে আসছেন।এ পর্যন্ত এখানেই তিনি রয়েছেন। তবে আজ তাকে এভাবে জোর পূর্বক বাড়ি ও ঘর থেকে মালামাল সহ বেড় করে দেওয়ায় তিনি অন্যে বাড়িতে বাধ্য হয়ে উঠেছেন। ঘর থেকে মালামাল বের করে দেওয়ার সময় ঘরে থাকা স্বর্ণের গহানা হাড়িয়ে যায়।এখনও খোজ করে পাওয়া যায়নি স্বর্ণের গহনা।
ক্রয় কৃত সম্পত্তির নতুন মালিকানা দাবিদার আসজাদ হোসেন আরজু জানান, তিনি এ বাড়ির ৭৮ শতক জমি কিনেছেন সূর্য মিয়ার ছেলেদের কাছ থেকে। জমিটি ক্রয় করে দলিলও করে নিয়েছেন। আজ তিনি তার এই বাড়ির জমি লোকজন নিয়ে দখলে গিয়েছিলেন।তার দলিল কৃত জমি হওয়ায় তিনি এখানে তার বাড়িটি দখলে যাওয়া চেষ্টা করেছেন। তবে পুলিশ এসে বাড়ির জমি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত কাউকেই ঢুকতে দেননি। ঈদের পর দু’পক্ষকে নিয়ে সমাধানের আস্বাশে তিনি তার লোকজনদের নিয়ে চলে যান।
শরিক বদিউজ্জামানের প্রবাসী বড় ছেলে সৈয়দ জামান জানান, আক্রামুজ্জামান সহ এ বাড়িটিতে ছয় জনের শরিকানার অংশ রয়েছে। এর মধ্যে তাদের এক অংশের জমি সূর্য মিয়া জালিয়াতি করে লিখে নেয়। এ জমি নিয়ে কোর্টে জালিয়াতি মামলা চলমান রয়েছে। এ জালিয়াতি অংশ ও নিজের অংশ সহ তার ছেলেরা শরিকদের (তাদের) কাছে না জানিয়ে প্রতিপক্ষের কাছে বিক্রি করেছে। এটা কখনও করা সম্ভব না। কারন শরিকানা জমি শুধু তারাই অংশিদার হতে পারবেন। কিন্তু তাদের অংশ সহ বাড়ির জমি ও ঘর এখনও তাদের জমিতে রয়েছে। এখানে প্রতিপক্ষ তাদের রেখে যাওয়া কেয়ার টেকারকে উচ্ছেদ করতে পারেন না। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন।
এ বিষয়ে সদর থানার এসআই হিরন কুমার বলেন, ঘটনা শুনে তিনি সেখানে যান এবং উপস্থিত সবার পরামর্শে পরিবেশ শান্ত রাখতে কোন ধরনের গোলযোগ যেন না ঘটাতে পারে এ কারনে ইউনিয়ন চেয়ারম্যানের ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ঘরে তালা বব্ধ করে রাখেন। ঈদের পর এ বিষয়ে সবাইকে নিয়ে বসে সমাধানের চেস্টা করা হবে বলেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































