উপস্থিত বক্তৃতায় ঢাকা বিভাগের সেরা শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের তৃষা
- Update Time : ১০:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন রাজধানী ঢাকার মিরপুরের ন্যাশনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসফিয়া তাবাসসুম আলম তৃষা উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রথমস্থান অর্জন করে।
তাকে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সদস্যরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হকসহ অন্যান্য শিক্ষকরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তৃষার বাবা মোঃ খায়রুল আলম ও স্কুল শিক্ষকা মা ইসমত আরা ইলিয়াস-এর স্বপ্ন পূরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বিজয়ী তাসফিয়া তাবাসসুম আলম তৃষা জানিয়েছেন, সে পড়াশোনার পাশাপাশি উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন বিষয়ে ৩০-এর অধিক পুরস্কার ও সনদপত্র পেয়েছে। সে তার এই কর্মকান্ড অব্যাহত রাখে বলেও জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































