উপজেলা পরিষদ নির্বাচন- রাজবাড়ীর ৪ উপজেলায় ৬ প্রার্থীর মনোনয়পত্র বাতিল –
- Update Time : ০৯:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের রাজবাড়ীর ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকরা মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
বাছাইয়ে চারটি উপজেলার মধ্যে ১ জন চেয়ারম্যান ও ৩ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি এবং জেলা নির্বাচন অফিসে গোয়ালন্দ ও পাংশা উপজেলা নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাই করেন রিটানিং কর্মকর্তারা।
বাছাই পর্বে বালিয়াকান্দি উপজেলার সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার মসিউল আজম চুন্নু এবং কাছেদ আলী, মতিয়ার রহমান ও সুনীল কুমার বিশ্বাস নামের ৩ পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর দাখিল করা মনোনয়ন পত্রে ২৫০ জন সমর্থন কারী ভোটারের স্বাক্ষরের মধ্যে ২০ জনের স্বাক্ষর না থাকা এবং রিটার্ন ও টিন সার্টিফিকেট আবেদন পত্রের সাথে সংযুক্ত না করায় তাদের মনোনয়ন পত্র বাতিল ষোষনা করেছেন রিটানিং কর্মকর্তা।
এছাড়া বাছাইতে পাংশা উপজেলার এসএম রাসেল কবির ও হাজী কাউসার নামে ২ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঋণ খেলাপী থাকায় বাছাইয়ে আপত্তি করেছেন রিটানিং কর্মকর্তা।
বাছাইতে রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
এছাড়া বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান পদের ৪ জনের ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ জনের ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১২ জনের ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন।
অপরদিকে গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১১ জনের সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
অন্যদিকে পাংশা উপজেলার চেয়ারম্যান পদে ২ পদে জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জনের ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন।
বালিয়াকান্দি উপজেলার বাছাইতে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং সদর উপজেলা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও পাংশার স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর ও বালিয়কান্দি উপজেলার প্রার্থীতা বাছাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং পাংশা ও গোয়ালন্দ উপজেলার সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুুর রহমান।
তবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেছেন , আগামী তৃতীয় ধাপে ৪টি উপজেলা নির্বাচন শত ভাগ সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে যা যা করনিয় তিনি তা করবেন বলে জানান। এবং সকল প্রার্থীদের বলেন আচরন বিধি পরিপূর্ণ ভাবে মেনে চলতে হবে এর ব্যাত্যয় ঘটলে অইনানুগ ব্যবস্থ্য গ্রহন করা হবে প্রার্থীদের বিরুদ্ধে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































