উপজেলা পরিষদ নির্বাচন, কালুখালীতে আ:লীগের কাছে ১৭ জনের আবেদন –
- Update Time : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- / ১১৪ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ কে সামনে রেখে কালুখালী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রয় ও জমা নেওয়া হয়েছে।
গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় ও জমা প্রদান করেন। এসময় মনোনয়ন ফরম বিক্রয় ও জমা নেওয়ার দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক ড. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহমান।
চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম (আলী), উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর, মদাপুর ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি এ বি এম রোকনুজ্জামান ও ন. আ. মু. জুলফিকার আলী।
ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী তনয় চক্রবর্তী (শম্ভু), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম (বাদশা), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলী মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (মবি), উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর ছাত্তার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রেহানা পারভীন, মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা সম্পাদক মোছাঃ ডলি পারভীন, কালুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ফাতেমা পারভীন ও মদাপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আহবায়ক মুর্শিদা বেগম। উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারী তারিখে যাচাই বাছাই এর পরে ৩টি পদে ৩জনকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বলে ঘোষণা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































