উড়াকান্দার ছাত্রলীগ নেতা সবুজ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- Update Time : ০৬:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজকে গুলি করে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গানও উদ্ধার করা হয়েছে।
তাকে গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তার হওয়া সাইফুল রাজবাড়ী সদর উপজেলার গোপলবাড়ী গ্রামের সোহরাব শেখের ছেলে। ওয়ান শুটার গান উদ্ধারের ঘটনায় আজ বুধবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকালে সাইফুলকে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলার বাদী ও রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সিকদার জানান, চলতি বছরের ২৪ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের নিজ বসত ঘরে ব্যবসায়ীক আলোচনা করাকালিন একদল সন্ত্রাসী সুমন সবুজ হত্যার পর থেকে সাইফুল আত্মগোপনে রয়েছে। গোপন সংবাদের তাকে গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ হত্যার সাথে জড়িত বলে সে স্বীকার করে এবং তার হেফাজতে আগ্নেয়াস্ত্র আছে বলেও অবহিত করে। যার প্রেক্ষিতে তার দেখানো মতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের জনৈক জুয়েল মোল্লা ওরফে নিপুর বাড়ীর বাথরুমের পাশে রাখা ছাইয়ের মধ্য থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































