উজানচরের শীতার্তদের মাঝে এমপি কাজী কেরামত আলীর কম্বল বিতরণ
- Update Time : ১০:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। আইন-শৃঙ্খলা ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকে। অথচ বিএনপির আমলে সাধারণ মানুষের কোন নিরাপত্তা ছিলো না। একজন রিক্সাওয়ালা হারভাঙ্গা পরিশ্রম শেষে বাজার থেকে চাল-ডাল কিনে নিরাপদে বাড়ি ফিরতে পারতো না। বাড়ি ফেরার পথেই ওই চাল-ডাল কেড়ে নিতো। টাকা-পয়সা কেড়ে নিতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এলাকায় চুরি-ডাকাতি নাই। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা আছে বলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। যে অন্যায় করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজী, মাস্তানী করার চেষ্টা যারা করবে -তারা যেই হোক কাউকে কোন ছাড় দেওয়া হবে না।’
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী কেরামত আলী আরো বলেন, ‘রাজবাড়ী-১ আসনের মধ্যে গোয়ালন্দ উপজেলা নৌকার ঘাঁটি। এখানে আশি পার্সেন্ট-নব্বই পার্সেন্ট মানুষ নৌকায় ভোট দেয়। এই গোয়ালন্দের সুনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত জানে।
স্থানীয় উজানচর ইউনিয়ন পরিষদ জেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ^াস, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ হোসেন মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































