ঈদে দৌলতদিয়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠদের সাথে রাজবাড়ীর এসপি’র মতবিনিময় –
- Update Time : ১০:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট মুক্ত রাখতে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান আসাদ, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, ট্রাফিক ইন্সেপেক্টর মৃদুল রঞ্জন দাস, ডিআইও ওয়ান জহুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী শাহ-আলম, বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের সমন্বয়কারী কর্মকর্তা বেলায়েত হোসেন, দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্লা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম কাদির, জেলা পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিদারুল হক হিরু, রাজবাড়ীর পৌরসভার ব্যাটারী চালিত অটোরিকশার পাকিং-এর ইজারাদার ইলিয়াছ চৌধুরী রাব্বি, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিকশা, অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েলসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায়, আগত ঈদুল ফিতরের উৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে উদ্যাপন করতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট নিরশন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরী চালানো, ঘাট সচল রাখা, চাঁদাবাজী, ছিনতাই, যাত্রী ছাউনী, বাথরুম নির্মাণ, ফুটপাত মুক্ত করা এবং বাস ও মাহেন্দ্র থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, পৌর পাকিং-এর নামে ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































