ঈদে অতিরিক্ত ভাড়া নিলে আইনানুগ ব্যবস্থা: রাজবাড়ীর এসপি –
- Update Time : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
- / ৯৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম বলেছেন, ঈদকে সামনে রেখে প্রকাশ্যে ভাড়ার তালিকা টাঙাতে হবে। এক শত টাকা ভাড়া তিন শত টাকা নেয়া যাবে না। অতিরিক্ত ভাড়া নিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিল শেডে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বাস মালিক গ্রুপ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, থ্রি-হুইলারসহ সংশ্লিষ্ঠ সকল সংগঠনের নের্তৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ-এর আরিচা ঘাটের সহকারী পরিচালক (ট্রাফিক) আরিফুল ইসলাম ও মাসুদুল হক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, আরিচা নদী বন্দরের সমন্বয়ক কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোঃ মুরাদ হাসান মৃধা, জেলা ট্রাক মালিক সমিতির স-সাধারণ সম্পাদক দিদারুল হক হিরু, ঝিনাইদহ বাস মালিক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক আলমগীর কবির, মাগুরা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক ফুরকানুল হামিদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদসহ নৌপুলিশ, হাইওয়ে পুলিশ, দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট দপ্তর গুলোর কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচা চার্জ ও জেলা ট্রাফিক পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরমুখো ও ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে সাধারন জনগণ যেন নির্বিঘেœ যাতায়াত করতে পারে ও যানযট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক তাদের দ্বায়িত্বে পালন করবে। ঘাট এলাকায় থাকবে কয়েকস্তরের নিরাপত্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































