ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থল মুখি যাত্রী ও যানবাহনের চাপ
- Update Time : ১০:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে।
বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহি পরিবহনের সাড়ি সৃষ্টি হয়।
ফলে যানবাহন গুলোতে একঘন্টার বেশি সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। দুপুরের পর এই চাপ আরও বাড়বে বলে মনে করছে ঘাট সংশ্লিষ্ঠরা।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, সকাল থেকে যানবাহনের অপেক্ষায় ফেরি গুলো ছিলো। দশটার পর চাপবাড়তে থাকে। ফলে ঘাট এলাকায় জানজট সৃষ্টি হতে থাকে। এই রুটে ছোট-বড় মিলে ২১ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































