ঈদ ছুটি কাটাতে হেলিকপ্টরে রাজবাড়ী এলেন অভিনেত্রী তিথি –
- Update Time : ১১:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদ ছুটি কাটাতে হেলিকপ্টারে করে রাজবাড়ী জেলা শহরের গ্রামের বাড়ীতে ফিরেছেন অভিনেত্রী জিনাত কবির তিথি।
হেলিকপ্টারে বাড়ি ফেরার বিষয়টি জানতে চাইলে তিথি রাজবাড়ী বার্তাকে জানান, অভিনয় ও নৃত্যের পাশাপাশি তিনি মেঘনা এভিয়েশনের বিপনন বিভাগেও কাজ করেন। আর তার প্রতিষ্ঠান মেঘনা এভিয়েশনের পক্ষ থেকেই এই হেলিকপ্টারে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।
আজ সোমবার দুপুরে তিনি তার কলেজ পড়ুয়া ছোট ভাই শাহরিয়ার আবিরকে সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকার পুরাতন বিমানবন্দর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে রাজবাড়ী রেলওয়ে ময়দানে হেলিকপ্টার অবতরণ করে। সেখানে তার মাসহ স্বজনরা তিথিকে স্বাগত জানান।
তিথি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরার ছোট মেয়ে।
৭ দিনের ঈদ ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছেন তিথি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































