ঈদ উপলক্ষে রাজবাড়ীতে নিরাপত্তা জোরদার করলো র্যাব –
- Update Time : ১০:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব শুরু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহ¦ত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করে থাকে।
এরই ধারাবাহিতকায় র্যাব-৮ ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা পবিত্র মাহে রমজান এবং আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অত্র ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ টহলের ব্যবস্থাসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে জনসাধারনের নিরাপত্তার লক্ষে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। ফরিদপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে এই বিশেষ টহল ঈদ-উল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ প্রেক্ষিতে অত্র ক্যাম্পের বিশেষ টহল ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার লক্ষে গমন করে।
উল্লেখ্য, জন সাধারনের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যে কোন নাশকতামূলক ও দেশ বিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমনে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প দৃঢ় প্রতিজ্ঞ। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































