ইয়াবা সেবন ও বহন করায় যুবকের ৩ মাসের কারাদন্ড –
- Update Time : ০৩:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা বহন করায় ও সেবন করার অভিযোগে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ওই যুবকের নাম, জাহিদ হাসান ঈশা (৩৭)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে।
উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার এস,আই ফায়জুর খান, এস,আই রাজীব সঙ্গীয় ফোর্সসহ ৬ পিছ ইয়াবাসহ মাদক সেবী জাহিদ হাসান ঈশাকে আটক করা হয়। সে ভ্রাম্যমান আদালতের নিকট দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরো একদিনের কারাদন্ডাদেশ প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, ইয়াবা সেবন ও বহন করার অপরাধে জাহিদ হাসান ঈশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা অনাদায়ে আরো একদিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































