ইয়াবা, গাঁজা, হেরোইন উদ্ধার – রাজবাড়ীতে গ্রেপ্তার ১১ –
- Update Time : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সেবনকারী বিএনপি নেতা এবং সাবেক আরেক ইউপি মেম্বারসহ ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সব ঘটনায় গতকাল রবিবার রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, সদর থানা পুলিশের সদস্যরা অভিযানে গোপালপুরের বাবলু চিশতীর বসত ঘও থেকে সদর গৌড়িপুরের মৃত করিম মোল্লার ছেলে ও সদর উপজেলার মূলঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, একই গ্রামের মৃত ছেয়জ উদ্দিন মন্ডলের ছেলে ও সাবেক মেম্বার ওহিদুজ্জামান, গোপালপুরের মৃত দানেজ আলীর ছেলে বাবলু চিশতী, সাদিপুরের মৃত আব্দুল করিম মোল্লার ছেলে শহিদ মোল্লা, রুপপুরের জলিল মোল্লার ছেলে দবির মোল্লা, পারসাদীপুরের নুরু মন্ডলের ছেলে রুবেল মন্ডল, গোপালপুরের মৃত পিয়ার আলীর আব্দুস সালাম শেখ। সে সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অপর দিকে, ৩০ পুড়িয়া হেরোইনসহ সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত বাবুল শেখের ছেলে আলামিন শেখ, আরেক অভিযানে এক চোর এবং সাজাপ্রাপ্ত ও সিআর মামলার দ্ইু জনকে গ্রেপ্তার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































