ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনে রাজবাড়ীতে ২৯৬ জনের দন্ড –
- Update Time : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
মা ইলিশ রক্ষা অভিযানের ২২দিনে রাজবাড়ীর পদ্মা নদীর অংশে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২৯৬ জন জেলেকে অাটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত।
সেই সঙ্গে অভিযানে জব্দ করা হয়েছে ৭৪৪ কেজি ইলিশসহ ৮০৭ কেজি মাছ ও ৩১ লক্ষ ৬৪৫ মিটার কারেন্ট জাল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এ তথ্য জানান।
তিনি জানান, ২২ দিন রাজবাড়ীর পদ্মা নদীতে নিয়মিত মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেছেন। এ সময় অভিযানে সহযোগিতা করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, অানসারসহ অনেকে। অভিযানে ১৩৮টি মোবাইল কোর্টসহ ৪৩৭ টি অভিযান পরিচালনা করেছেন। এ সময় ইলিশ ধরার দায়ে ২৯৬ জন জেলেকে অাটক করে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে জেল-জরিমানা করেছেন এবং জব্দ করেছেন ৮০৭কেজি মাছ ও ৩১ লক্ষ ৬৪৫ হাজার মিটার জাল। এরমধ্যে ২২৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও ৬৭ জন জেলের বিভিন্ন অংকে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিলাম থেকে অায় করেছেন ২ লক্ষ ৩৬ হাজার টাকা। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করাসহ জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































