ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, রাজবাড়ীর জেলেদের মধ্যে চাউল বিতরণ –
- Update Time : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শুরু হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৯-৩০ অক্টোবর)। যে কারণে সরকার রাজবাড়ীর পদ্মা নদী থেকে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করেছে। তবে রাজবাড়ী জেলেদের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্য শস্য চাউল বিতরণের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। এর অংশ হিসেবে চাউল বিতরণ ও জন সচেতনতামুলক সভার আয়োজন করা হয়েছে। এ বছর জেলার চার হাজারের অধিক জেলেকে চাউল প্রদান করা হবে।
শুক্রবার সকালে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা শহরের গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই চাউল বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানে সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, ট্যাগ অফিসার ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। পরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৪৭১ জন জেলেকে জনপ্রতি ২০ কেজি করে চাউল প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































