ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-
- Update Time : ০৬:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ৯৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত “ক” গ্রুপ এবং ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত “খ” গ্রুপে পুলিশ পরিবারের সন্তানরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বুধবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে মোট ৬ জন বিজয়ী হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম। সে সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































