“অ্যামচেম” ফ্রন্টলাইন জার্নালিজম এ্যাওয়ার্ড পাচ্ছেন রাজবাড়ীর কৃতিসন্তান ইরশাদ –
- Update Time : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ফ্রন্টলাইন জার্নালিজম এ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর.কমের সিনিয়র করেসপভেন্ট, রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান ও গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য শাহেদ আলী ইরশাদ।
দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলা নিউজে ২০২০ সালের ৩০ জুলাই প্রকাশিত “হাটেও হচ্ছে ডিজিটাল লেনদেন” প্রতিবেদনের জন্য ইরশাদকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় অনলাইন, প্রিন্ট এবং টেলিভিশন সাংবাদিকদের অসামান্য প্রচেষ্টা ও সাহসের স্বীকৃতি, সম্মানের উদ্যোগ হিসেবে ৩০ জন সাংবাদিক এবং ফটো সাংবাদিককে এই পুরস্কারে ভূষিত করেছে অ্যামচেম। গত ২৪ জুলাই বিকালে অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেনের উপস্থিতিতে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এবং অ্যামচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহম্মদ কামালসহ সংশ্লিষ্ট পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা অংশ নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































