আহলাদীপুর দাখিল মাদ্রাসার একাডেমীক ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫২ Time View

SONY DSC
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমীক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছে। রবিবার বিকালে ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় উপস্থিত ছিলেন আহলাদীপুর দাখিল মাদ্রাসার সভাপতি মো. রেজাউজ্জামান খান বাবু, মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট (স্কুল এন্ড কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সি মো. আব্দুর জব্বার, নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোফাইটার মীর মনজুর হোসাইন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মো. শাহিন খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক সহ প্রমুখ।
আহলাদীপুর দাখিল মাদ্রাসার নির্মাণ কাজে মোট ৩ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ১৩ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমীক ভবন নির্মাণ হবে। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল(জেভি) নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































