আলো ছড়াচ্ছে পাংশার আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ –
- Update Time : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৮২ Time View

মাসুদ রেজা শিশি, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রতিবন্ধী শিশুরাও আমাদের সন্তান। তাই এই সব শিশুদের মূলস্রোতধারায় রাখতে কাজ করছে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের উদ্যামী কিছু তরুণ। তারা আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ নামক প্রতিষ্ঠানের ব্যনারে চালাচ্ছেন কার্যক্রম। বর্তমানে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের ৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। প্রাথমিক শিক্ষার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য বিভিন্ন সময় আয়োজনে করা হয় সংগীতানুষ্ঠানের।
এলাকাবাসির সাথে কথা বলে জানাযায়, এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় এলাকার প্রতিবন্ধী শিশুদের অবিভাবকগনেরা যেন স্বস্থির নি:শ্বাস ফেলতে শুরু করেছেন। এখন তারা বুঝতে শিখছে প্রতিবন্ধী শিশুরা পরিবার বা সমাজের বোঝা নয়, সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে তারাও মূল ¯্রােত ধারায় এসে সমাজের জন্য অবদান রাখতে পারে। আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজে ৫ জন শিক্ষক নিয়মিত ভাবে পাঠদান করিয়ে আসছেন।
এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করছি এলাকার সকল প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরে আনতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরাও কিছু করতে চাই, এ ধারাবাহিকতায় আমারাও প্রচেষ্টা শুরু করেছি। এখন সকলের সহযোগিতা কামনা করছি।
আল মামুন সিদ্দিকীর বড় ভাই কাজল মাহমুদ বলেন, প্রথমে আমার ছোট ভাই এ কাজটি শুরু করেছিল। তার এই মহতী উদ্যোগকে আমরা পারিবারিক ভাবে স্বাগত জানিয়ে এখন সকলের চেষ্টায় এ প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করা হচ্ছে।
আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজে গিয়ে দেখাযায়, সেখানে চলছে গানের আসর। প্রতিবন্ধী শিশুরা বেশ মজা করে গাইছে গান। সে সময় ৪০ থেকে ৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী শিশুরা বলেন, আমরা পড়ালেখা করে বড় হতে চাই। এক শিক্ষার্থীর মা বলেন, এই স্কুল হওয়ায় অনেকের সাথে আমার ছেলেও পড়ার প্রতি আগ্রহ দেখিয়ে আসছে তাই নিয়ে আসি।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল বলেন, আমার এলাকায় এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় আমি গর্বোবোধ করছি। আমি চাই এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হোক। এ ব্যাপারে আমার সার্বিক সহযোগীতা থাকবে। স্থানীয়দের দাবী এই প্রতিষ্ঠানটি যেন সরকারের সকল সহযোগিতা পেয়ে ভালভাবে চলতে পারে।
পাংশা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, বাহাদুরপুরে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের জরিপকৃত প্রায় ৭০ জন শিক্ষার্থী রয়েছে, আমাদের দপ্তরের মাধ্যমে তাদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































