আলীপুর ইউপি’র নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সনাকের সভা –
- Update Time : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইউনিয়ন পরিষদের কার্যক্রম সততার সাথে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে আলীপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ীর সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে আলীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন। টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান। আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, আঞ্জুমান আরা বেগম, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য।
অদ্য সভায় পূর্ববর্তী সভার আলোচিত বিষয়সমূহ ও সিদ্ধান্তের ফলোআপ/অগ্রগতি পর্যালোচনা করা হয়। আরো যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো ইউনিয়ন পরিষদের তথ্য বোর্ড ও সিটিজেন চার্টার হালনাগাদ, স্বপ্রণোদিত তথ্যের উন্মুক্ততা, তথ্য অধিকার আইনে আবেদন, তথ্য প্রাপ্তি, অভিযোগ নিষ্পত্তির কৌশল, দায়িত্বপ্রাপ্ত অভিযোগ গ্রহণকারী কর্মকর্তা ও অভিযোগ নিষ্পত্তির ধরণ, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট পাবলিক টয়লেট, পানির ব্যবস্থা, বাল্যবিবাহ যৌতুক, এসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন রোধ, রাস্তার বাতি, বৃক্ষরোপন, পরিষ্কার পরিছন্নতা পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য অপসারণ, বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা বিষয়ক, ইউপি’র বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচিতে নারী সদস্যের উপস্থিতি ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ, বিষয়ক বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ ও ব্যবহার, বর্তমান অর্থ বছরে নারী ও মারজিনালাইজডের জন্য বরাদ্দ, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডিসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা প্রদর্শন, নোটিশ বোর্ড ও তথ্য সন্নিবেশকরণ, জেন্ডার বান্ধব কাঠামো, ই-সেবা কেন্দ্র এবং নিয়ম বর্হিভূত অর্থ আদায় বিষয়ে। তারপরও বক্তারা সনাক তথা টিআইবির উদ্দেশ্যে বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে কোন দুর্নীতি বা অনিয়ম পরিলক্ষিত হলে তা আমাদেরকে অবহিত করলে চেয়ারম্যানের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় ব্যববস্থা গ্রহণ করবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































