“আমরা সনাতনী যুবক” রাজবাড়ীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- Update Time : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
মানবতার সেবায় এগিয়ে এসে “আমরা সনাতনী যুবক” রাজবাড়ীর উদ্যোগে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি, আতপ চাল, চাউল, ভোজ্যতেল, লবণ, সেমাই, দুধ, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, অনিক দাস, রতন দাস, স্বপন দাস, আকাশ হেলা এবং সদস্য সঞ্জয় দত্ত, মুগ্ধ কুন্ডু, হেমন্ত দাস, মিন্টু কর্মকারসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বদা কাজ করে যাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































