আপডেট : বসন্তপুরে সড়ক দূর্ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে নিহত ৩, আহত ২ –
- Update Time : ১১:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিং এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলে ২জনসহ ৩ জন নিহত এবং আহত হয়েছে অারও ২জন।
পড়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের খলিলপুর এলাকার সোহরাব উদ্দিন সরদারের ছেলে কামরুজ্জামান হিটু (৪০), একই এলাকার জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৪৫) এবং অাকবর মাস্টারের ছেলে মাছচর ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য অালিমুজ্জামান অালিম (৫০) ।
অাহতরা হলেন, খলিলপুরের মৃত অাজিজুল হকের ছেলে জিএম মোর্শেদ প্রিন্স (৫০) ও রাজবাড়ীর সুলতানপুরের রওশন ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ঢাকা থেকে ব্যবসায়ীক কাজ শেষে একটি প্রাইভেটকারে করে ৫ জন ফরিদপুর মাছচর এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে রাজবাড়ী নিমতলা রেলক্রসিং এলাকায় একটি বড় ট্রাকের পেছনে ধাক্বা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় হিটু ও মাসুদ মৌলভী। এবং ফরিদপুর নেবার পথে মারা যায় অালিমুজ্জামান মেম্বর নামে অারেকজন। এসময় ট্রাকটি পালিয়ে যায়।
অাহলাদীপুর হাইওয়ে থানার ওসি দোলোয়ার হোসেন জানান, ট্রাক প্রাইভেটকার সংর্ঘষে রাজবাড়ীর নিমতলায় প্রাইভেটকারের ২ জন নিহত হয়েছে। এবং ঘটনায় অাহত ৩ জনকে ফরিদপুরে পাঠানো হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা অাশঙ্কাজনক। ঘটনাস্থলে নিহত দুইজনের পরিচয় সনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































