আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত –
- Update Time : ১০:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় সচেতন নাগরিক কমিটি, ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল এবং দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এর উদ্ধোন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। মানববন্ধনে টিআইবি এর পক্ষ থেকে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের ধারনাপত্র পাঠ করা হয় এবং জন সচেনতা বৃদ্ধির জন্য পথচারী এবং অন্যান্যদের মধ্যে বিতরন করা হয় এবং টিআইবি এর দাবি তুলে ধরা হয়। এরপর এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে কবুতর উড়িয়ে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কুদরত আলী। এর কালেক্টরেট হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর কুদরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিাসবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, দুদক এর সহকারি পরিচালক সরদার আবুল বাসার, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
সভায় বক্তাগণ বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে স্বাধীন মতামত ও সংবিধান স্বীকৃত বাকস্বাধীনতা চর্চা অপরিহার্য উল্লেখ করেন। জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকের এই বছরে আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি সকলের প্রচেষ্ঠায় সুন্দর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে আর সেজন্য সম্পৃক্ত করতে হবে দেশের প্রতিটি মানুষকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































