আনন্দের বন্যা : রাজবাড়ীতে “সাধারণ বিশ্ববিদ্যালয়” স্থাপনের সুপারিশ
- Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৪০৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে “সাধারণ বিশ্ববিদ্যালয়” স্থাপনের সুপারিশ করা হয়েছে। যদিও জেলা বাসীর দীর্ঘ দিনের দাবী ছিলো সাধারণ বিশ^বিদ্যালয় স্থাপনের।
গত বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের একাডেমিক শাখা থেকে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। ওই সুপারিশে ৯টি জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। জেলা গুলো হলো, ভোলা, ময়মনসিংহ, কক্সবাজার, রাজবাড়ী, জয়পুরহাট, রংপুর, নড়াইল, বরগুনা ও গাইবান্ধা।
ওই সুপারিশে বলা হয়েছে, রাজবাড়ী জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। এ জেলার পাশ^বর্তী দুই জেলায় (কুষ্টিয়া ও পাবনা) পাকলিক বিশ^বিদ্যালয় থাকলেও দুরত্ব বিবেচনায় রাজবাড়ীতে একটি সাধারণ বিশ^বিদ্যালয় স্থাপন করা যেতে পারে।
এ বিষয়ে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী জানিয়েছেন, রাজবাড়ীতে একটি “সাধারণ বিশ্ববিদ্যালয়” স্থাপনের জন্য দীর্ঘ দিন ধরে তিনি প্রচেষ্টা চালিয়ে আসছেন। তার প্রচেষ্টা আজ সফলতার মুখ দেখতে শুরু করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একাডেমিক শাখা থেকে প্রস্তাবিত নতুন বিশ^বিদ্যালয় স্থাপনের সুপারিশ মালায় রাজবাড়ী জেলারও নাম রয়েছে। এ আমাদের জন্য অধিক আনন্দের।

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































