আধুনিক ধান চাষের নতুন দিগন্ত খুলতে কালুখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা :
আধুনিক ধান চাষের নতুন দিগন্ত খুলতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় অ্যারাইজ এজেড ৭০০৬ ধান চাষ শুরু হয়েছে।
আজু বুধবার কালুখালীর মদাপুর ইউনিয়নে নতুন জাতের এই ধান কর্তনের মধ্য দিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড আয়োজিত মাঠ দিবসের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রস্রন অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস ।
মাঠ দিবস উদ্বোধনের পর কালুখালীর ধুবাড়ীয়া এলাকায় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাছিদুর রহমান । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রস্রন অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস।
এতে বিশেষ অতিথি হিসেবে সাউথ বায়ার ক্রপ সায়েন্স লি: এর ক্যাম্পেন এক্টিভেশন ম্যানেজার সোহেল কবির, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড মাগুড়ার টেরিটরি অফিসার কৃষিবিদ জীবন রায়, উপসহকারী কৃষি কর্তকর্তা মুহাম্মদ শাহজাহান খান,বায়ার পরিবেশক মোঃ মাহাবুব আলম,গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ রানা,ফারুক হোসাইন,হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































