আদালতে জাল কোর্ট ফি দাখিল: রাজবাড়ীর ২ ষ্ট্যাম্প ভেন্ডর ও আইনজীবির সহকারী গ্রেপ্তার –
- Update Time : ১০:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা জজ আদালতের মামলার কপিতে জাল কোর্ট ফি দাখিল করায় রাজবাড়ীতে দুই ষ্ট্যাম্প ভেন্ডর ও এক আইনজীবি সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের নাজির শ্যামল কুমার রায় বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলো, রাজবাড়ীর গোপালপুর গ্রামের মৃত হাচেন মোল্লার ছেলে ও ষ্ট্যাম্প ভেন্ডর এস কে হিরু (৪০), জেলা শহরের বিনোদপুর গ্রামের সুকুমার রায়ের ছেলে ও ষ্ট্যাম্প ভেন্ডর সুমন রায় (৩৫) ও সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আব্দুল গণির ছেলে ও আইনজীবি সহকারী সেকেন্দার আলী (৬০)।
মামলার বাদী জানিয়েছেন, আসামিরা রাজবাড়ী জেলা জজ আদালতের মামলার কপিতে জাল কোর্ট ফি দাখিল করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে। সেই সাথে এই তিন আসামিসহ অজ্ঞাত নামা ব্যক্তিদের একটি চক্র দীর্ঘ দিন যাবৎ জাল কোর্ট ফি সংগ্রহ করে তা বিক্রি করে আসছে। একই সাথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতারণা মূলক ভাবে তা আদালতে ব্যবহার করছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আদালত কর্তৃপক্ষ আসামিদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































