আঞ্জুমান ই কাদেরীয়ার রাজবাড়ীর রামকান্তপুর ইউপি কমিটির অনুমোদন –
- Update Time : ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
- / ৫৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আঞ্জুমান ই কাদেরীয়ার রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন কমিটি অনুমোদন ও নির্বাচনী আলোচনা সভা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। েআজ রবিবার সন্ধ্যায় অনুমোদন প্রদান করেন, আঞ্জুমান ই কাদেরীয়ার সভাপতি, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
সে সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ শফিকুল আজম মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রচারনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু, অরুপ দত্ত হলিসহ অন্যান্য আওয়ামীলীগ নেতারা।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাক খান রাজু, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সবুর ফকির এবং প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষক আবু তালেব মোল্লাকে নির্বাচিত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































