আগামী ১০ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে রাজবাড়ীর গহন থিয়েটারের নাটক “বাবার শাস্তি চাই” –
- Update Time : ১০:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ৭৯ Time View
কাউছার আহম্মেদ রিপন, রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে নগরের জীবনধারা। ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে সবকিছু। বাকি কেবল বিনোদন কেন্দ্র গুলো। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত মার্চ মাসে বন্ধ হয়ে যায় এসব কেন্দ্র। পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও চালু না হওয়ায় হতাশ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে একদিকে অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক সাংস্কৃতিক কর্মকান্ড। এতে পিছিয়ে পড়ছে মঞ্চনাটকের স্বাভাবিক কর্মকান্ড।
রাজবাড়ী জেলা তথা বাংলাদেশর সুপরিচিত একটি নাট্যদল “গহন থিয়েটার রাজবাড়ী” “শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার” এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ চার মাস পর। গো হোম থিয়েটারের উদ্যোগ গ্রহণ করেছে।
তারি ধারাবাহি গতাই আগামী সেপ্টেম্বর ১০ তারিখে নাটক “বাবার শাস্তি চাই” মঞ্চে নিয়ে আসছেন বলে জানান, “গহন থিয়েটার” অধিকর্তা ও পরিচালক অনুপ কুমার ঘোষ।
তিনি আরো বলেন মঞ্চ নাটক হলো জীবন্ত উপস্থাপন। যাতে অভিনয় শিল্পীদের সঙ্গে দর্শকের শারীরিক উপস্থিতি আবশ্যক।
বর্তমান পরিস্থিতিতেও কঠিন হয়ে পড়েছে মঞ্চ নাটকের প্রদর্শন। তাই মূলধারার নাট্যচর্চা নিয়ে শংকিত নাট্যবোদ্ধারা। বিষয়টি তাদের ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। থিয়েটার চর্চাকে অব্যাহত রাখা যাবে বলে মনে করছেন অনুপ কুমার ঘোষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































